ঢাকা রোববার ০৮ নভেম্বর ২০২৬ ২৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়া অবৈধ বালি উত্তোলনে ড্রেজার মালিকের জেল জরিমানা

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৫.৩৯ পি.এম
কলাপাড়া অবৈধ বালি উত্তোলনে ড্রেজার   মালিকের জেল জরিমানা
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) থেকে :  কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিক মো. হাবিব কে (৫৫) ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দন্ড কার্যকর করেছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা দুইটায় এ অভিযান পরিচালিত হয়। এসময় ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে।

ইয়াসীন সাদেক জানান, ধানখালীর মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদী থেকে ওই ব্যক্তি ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।