আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আশাশুনি সরকারি কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবস উদযাপন কমিটির আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক পরিষদ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রবিউল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক ও গীতা পাঠ করেন একই শ্রেণির প্রেমারা তরফদার। এরপর দিবসের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সজল কুমার আঢ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান আঃ মালেক, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক খাদিজা খাতুন, দর্শন বিভাগের প্রভাষক মাসুদুর রহমান, একাদশ শ্রেণির শিক্ষার্থী তোয়া ও নেহা। সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক শিরিন বাহার যুথি ও শিক্ষার্থী অর্মিতা সোম। সবশেষে রচনা প্রতিযোগিতায় ১ম রচনা সরকার (একাদশ), ২য় সুমনা খাতুন (একাশ) ও ৩য় স্থান অধিকারী অর্মিতা সোমকে পুরস্কৃত করা হয়। এছাড়া বাদ জোহর কলেজ জামে মসজিদে বিশেষ দোয়ানুষ্ঠান করা হয়।
