ঢাকা শনিবার ০৭ নভেম্বর ২০২৬ ২২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.১৯ পি.এম
মহম্মদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা,প্রীতি ফুটবল ম্যাচ ও  পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাদমান আকিফ,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.কাজী মো: আবু আহসান, অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান , বীরমুক্তিযোদ্ধা মো: তিলাম হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক মো' মৈমুর আলী মৃধা, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ড.রইচ উদ্দীন,উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু, প্রেসক্লাবের সহ-সভাপতি ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান পলাশ,সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো: মাসুদ রানা প্রমূখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকতা আব্দুল রব। 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে সৈনিক ও জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান বক্তরা।

পরে বিকেলে মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।সোখানে পুরস্কার বিতরণ করেন ইউএনও বেদবতী মিস্ত্রী।এসময় বিএনপি'র সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।