ঢাকা শনিবার ০৭ নভেম্বর ২০২৬ ২২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৩.০৬ পি.এম
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস  পালিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতীয় বিপ্লব ও  সংহতি  দিবস   উদযাপন উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ( ৭  নভেম্বর ) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়মে জাতীয় বিপ্লব ও সংহতি দিবাস   উপলক্ষে  আলোচনা সভায় বক্তব্য রাখেন   উপজেলা  নির্বাহী   কর্মকর্তা তানিয়া  আক্তার,  থানা অফিসার ইনচার্জ  শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষি অফিসার ওয়াসিম উদ্দিন,  জেলা বি এন পির সদস্য শেখ নুরুজ্জামান,  উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম,  উপজেলা জামায়াত ইসলামী  কালিগঞ্জ  শাখার সেক্রেটারি  অধ্যপক আ: রউফ,  কালিগঞ্জ প্রেসক্লাবের      সভাপতি শেখ সাইফুল বারী সফু,    উপজেলা কৃষক দলের সভাপতি  রোকনুজ্জামান  জাতীয় সংবাদিক   সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল,  সাধারণ সম্পাদক  শেখ নাজমুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার শাকিল আহমেদ।আলোচনা  সভা শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।