ঢাকা শনিবার ০৭ নভেম্বর ২০২৬ ২২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.২৫ পি.এম
তেরখাদায় মানবপাচার  প্রতিরোধে উঠান বৈঠক
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : যৌতুক, বাল্য বিবাহ নিরোধ, মানব পাচার প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন  প্রতিরোধে কল্পে জনসচেতনতা মূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  উপজেলার  হাড়িখালী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে  শনিবার  ৭ নভেম্বর দুপুর ২ টার দিকে  হাড়িখালী রাকিবুল ইসলাম  উজ্জ্বলের বাড়ির আঙ্গিনায়  আয়োজিত  উঠান বৈঠকে  প্রধান অতিথির বক্তৃতা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক  (অঃ দাঃ)সুরাইয়া সিদ্দীকা। বিশেষ অতিথির বক্তৃতা করেন,   মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক ও  খুলনার থানা  একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা। বৈঠকে রাকিবুল ইসলাম উজ্জ্বল সহ আরও অনেকে বক্তৃতা করেন। বৈঠকে হাড়িখালী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান অতিথি ও উপ- পরিচালক সুরাইয়া সিদ্দীকা বলেন, বাল্যবিবাহ ও যৌতুক মুক্ত আদর্শ সমাজ গঠন করতে হবে। বাল্যবিবাহ ও যৌতুককে না বলতে হবে।  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।