ঢাকা শনিবার ০৭ নভেম্বর ২০২৬ ২২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উপজেলা কমিটি গঠন

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৬.৩০ পি.এম
আগৈলঝাড়ায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উপজেলা কমিটি গঠন
www.dailyranggaprovat.com

সভাপতি ফ্রান্সিস বেপারী, সাধারণ সম্পাদক জর্জ বেপারী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় উপজেলার জোবারপার চার্চ অব বাংলাদেশ প্রাঙ্গণে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

এ সময় আগৈলঝাড়া উপজেলার ৩৮টি চার্চের প্রতিনিধি, পালক, পুরোহিত, ফাদারসহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে ফ্রান্সিস বেপারীকে সভাপতি, জ্যাকব বাড়ৈকে সহসভাপতি, জর্জ বেপারীকে সাধারণ সম্পাদক, ডেভিড দেব শর্মাকে সহসাধারণ সম্পাদক, এ্যাসেন্ট রায়কে সাংগঠনিক সম্পাদক, বার্নাড রায়কে কোষাধ্যক্ষ, বিকাশ সরকারকে প্রচার সম্পাদক, ডা. এলিও বিশ্বাসকে ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, রিচার্ড বিশ্বাসকে প্রকাশনা ও গণসংযোগবিষয়ক সম্পাদক, আসিস মধুকে যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং মিসেস লাকি মিত্রকে মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রদীপ রায়, সমীর মন্ডল ও মঞ্জুরি ঘোষ।

অন্যদিকে উপদেষ্টা মণ্ডলীর তিন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পাস্টর প্রভুদান বৈদ্য, ফাদার এন্থনি মুকুল মন্ডল ও নিকোলাস নিবিড় রায়।

কমিটি গঠন শেষে উপস্থিত প্রতিনিধিরা নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সম্প্রদায়ের কল্যাণে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।