ঢাকা শনিবার ০৭ নভেম্বর ২০২৬ ২২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

অসহায় বৃদ্ধের ভরণপোষণ ও ঘর নির্মাণের দায়িত্ব নিলেন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৯.১৯ পি.এম
অসহায় বৃদ্ধের ভরণপোষণ ও ঘর নির্মাণের দায়িত্ব নিলেন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) : সমাজে মানবতার গল্প এখনো হারিয়ে যায়নি। তার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন কলারোয়ার হেলাতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। আপনজন ও গৃহহীন কলারোয়ার শুভংকরকাঠি গ্রামের অসহায় বৃদ্ধ মতিয়ার রহমানের আজীবন ভরণপোষণের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মতিয়ার রহমান(৭৫) তীব্র অর্থকষ্ট, বাসস্থান ও চিকিৎসার সংকটে ভুগছিলেন। জীবনের শেষ বয়সে এসে তিনি অবর্ণনীয় কষ্টে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি এলাকার এক গৃহবধূ ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তাৎক্ষণিকভাবে বৃদ্ধের বাড়িতে ছুটে যান।

বৃদ্ধের দুর্দশা দেখে আবেগাপ্লুত হয়ে তিনি ঘোষণা দেন, এখন থেকে তাঁর তিন বেলার খাবার, প্রয়োজনীয় ওষুধ, পোশাকসহ যাবতীয় খরচ তিনি ব্যক্তিগত তহবিল থেকে বহন করবেন। পাশাপাশি বৃদ্ধের নিরাপদ ও আরামদায়ক বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের পরিবারের সদস্য ও শিল্পপতি ইমাম হোসেনের সার্বিক সহযোগিতায় ২০২৪ সাল থেকে হেলাতলা ইউনিয়নের দুস্থ ও গৃহহীন মানুষের তালিকা প্রস্তুত করে পারিবারিক অর্থায়নে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় ২০২৪ সালে ২টি, ২০২৫ সালে ৭টি এবং চলতি ২০২৬ সালে আরও ১০টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এ প্রসঙ্গে আলাপকালে শনিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা চলতি বছরে হেলাতলা ইউনিয়নের দুস্থ মানুষের জন্য ১০টি নতুন পাকা ঘর করে দিয়েছি। অসহায় মানুষের সব ধরনের সেবা দেওয়ার জন্য আমরা পারিবারিক উদ্যোগে কাজ করে যাচ্ছি। মতিয়ার চাচার এই দুরবস্থা আমাকে ভীষণভাবে ব্যথিত করে। তাঁর জন্য নতুন পাকা ঘর নির্মাণ করাসহ ভরণপোষণ ও চিকিৎসার সকল দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করলাম। চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের এ উদ্যোগে মতিয়ারের মতো অসহায় মানুষের জীবনে শুধু একটি ঘর নয়, নিরাপদে বেঁচে থাকার একটি আশ্রয় তৈরি হয়েছে।


ছবি আছে:

কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


শেখ জুলফিকারুজ্জামান জিল্লু 

কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধি:

কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডের কমান্ডার আমানুল্লাহ খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বাপ্পি কুমার দাস, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, কলারোয়া পৌরসভার সচিব তুষার কান্তি দাশ প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া  

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা চত্বরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।