ঢাকা শনিবার ০৭ নভেম্বর ২০২৬ ২২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শার্শার নাভারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৩.০৫ পি.এম
শার্শার নাভারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
www.dailyranggaprovat.com

রাজু রহমান, শার্শা (যশোর) থেকে : যশোরের শার্শার নাভারনে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযেগীতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১ টায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হেসেন খান,নাভারন প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুহ্ন আহ্বায়ক আব্দুর রশিদ,স্কুলের শিক্ষক,মোঃ আব্দুল কাদের,রেবেকা সুলতানা,মাওঃ মিজানুর রহমান,মোঃ আশরাফুল ইসলাম,মাসুদুর রহমান টিটো, জেসমিন আক্তার কনা,সালমা পারভীন,ইসমত জেরিন খান অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি থেকে রচনা প্রতিযোগীতায় পুরস্কৃত হয়েছে ওয়াকিল ইয়াছার,সোহানী সংযুক্তা,রাহিন খান,বাইজিন,মাহবীর রহমান মাহাদ,তাহসিন আহম্মেদ লাবিব,প্রতিভা রানী পূজা,জ্যোতিময পাল, তানজিম আহম্মেদ,নুসরাত জাহান শাম্মী,বাধন হোসেন,ফারহান আহম্মেদ।