পাইকগাছায় ২৫৫ পিচ ইয়াবাসহ নারী আটক
অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) থেকে : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অভিযান চালিয়ে ২৫৫পিচ ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে কপিলমুনি ক্যাম্পের পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রবিবার রাত ১০ টা ১৫ মিনিটে কপিলমুনি পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুরজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নাছিরপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আনারুল ইসলাম কালুর স্ত্রী মোছাঃ নিলুফার ইয়াসমিন (৩৮) কে ২৫৫পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত নারীকে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল।
