কবি আলেয়া মান্নান এর কবিতা "ছোট্ট খোকা "
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০২.৪০ পি.এম
ছোট্ট খোকা
আলেয়া মান্নান
কোথায় রে ছোট্ট খোকা!
তুই কি আমায় পেয়েছিস বোকা?
নাওয়া-খাওয়া শেষ করবি।
নাকি তুই পিটুনি খাবি?
জলদি জলদি এদিক আয়,
জ্বালাসনে আর আমায়।
সারাবেলা ছোটাছুটি,
দিনটা আমার করলে মাটি।
জ্বালাতনে বাঁচি না আর,
জীবনটা হলো ছারখার।
পড়বি এখন আয় খোকা,
আর আমাকে দিস না ধোঁকা!
ওদিক থেকে আয় ফিরে,
মায়ের স্নেহ আঁচল নীড়ে।
বড় যে হইবি কবে,
আমি যে বাঁচি তবে।
