ঢাকা শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ১৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বিজিবির পৃথক অভিযানে ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার : আটক-২

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.১৫ পি.এম
বিজিবির পৃথক অভিযানে ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার : আটক-২
www.dailyranggaprovat.com

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ২জন।  শুক্রবার (২৭ নভেম্বব) দুপুর ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬.২০টায় ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন অধীনস্থ জামালপুর বিওপির টহল দল ভাঙাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সৌভন মন্ডল (২৮) কে ভারতীয় ৩ বোতল ফেন্সিডিল, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক সৌভন দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের কালু মন্ডলের ছেলে।

একইদিন রাত ৮.৩০ টায় রংমহল বিওপির টহল দল রংমহল নামক স্থানে অভিযান চালিয়ে মো. ইলাহী (৩২) কে ভারতীয় ৮ বোতল মদ ও ৭ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেটসহ আটক করে। সে একই এলাকার মো. ইউনুস আলীর ছেলে। 

এছাড়াও একইদিন রাত ১১.৫০ টায় পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। পরে মাদকসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর ও গাংনী থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লক্ষ ৪৮ হাজার ৭০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে। অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান পরিচালনাসহ মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ।