ঢাকা শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ ১২ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০২.২৪ এ.এম
কালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু। তিনি বলেন, খামারিদের অবদানে দেশের মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের সুযোগ-সুবিধা ও সমস্যার প্রতি বিশেষ নজর দিতে প্রাণিসম্পদ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় আনতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ এবং গরু চুরি প্রতিরোধে প্রয়োজনীয় পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাঈদ আলী, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন ও বিএনপির সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল মোমিন।