ঢাকা বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ ১১ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কুষ্টিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৩.১৫ পি.এম
কুষ্টিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
www.dailyranggaprovat.com

কুষ্টিয়া প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে কুষ্টিয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ৩দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আল মামুন হোসেন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া স্থানীয় সরকার উপ-পরিচালক মাহবুব উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলেয়োর হোসেন, উপ-পরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র শ্যমল দত্ত পোদ্দার।

এদিকে, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে ৩দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়। মেলায় খামারি ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ১০টি স্টল প্রদর্শন করা হয়েছে।

অপরদিকে একই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি দৌলতপুর আসনের এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার আহ্বান জানান।

র‌্যালি ও আলোচনা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।