কালিগঞ্জ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন পক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরফানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন মিতা, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা:শফিকুল ইসলাম বাবু , উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, নবাগত সেক্রেটারি আবু রাসেল আজগারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বসন্তপুর বিজেবি কোম্পানি কমান্ডার সুবেধার আব্দুল লতিফ প্রমুখ। সভায় কালিগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত দিতে হয়।সভায় সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি সহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
