ঢাকা বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ ১১ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৪৫ পি.এম
আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ   সপ্তাহ উদ্বোধন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি এমপি হাফেজ রবিউল বাশারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, পিআইও, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। তিন দিনের কর্মসূচির ২য় দিন শুক্রবার নাকনা ও মাদারবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও ভ্রাম্যমান প্রচারনার ব্যবস্থা এবং শনিবার ৩য় ও সমাপনী দিনে স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে।