কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এই কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ১০টায় শেষ হয়। পরে বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, কচুয়া থানার ওসি (তদন্ত) মো. হারুনর রশীদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মাদ আলী। একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় খামারি এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা আলোচনা সভায় অংশ নেন। বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহ প্রদান এবং আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালনের ওপর গুরুত্বারোপ করেন।
