দেবহাটায় সুশীলনের আয়োজনে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পূর্ব কুলিয়া বাঁধের মুখে বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলদেশের সহযোগিতায় ও সুশীলনের বাস্তবায়নে বাল্যবিবাহ প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর সচেতনতামূলক পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালার নেতৃত্বে পূর্বকুলিয়া বাঁধের মুখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন সংগঠনের (পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন কমিটি) সভাপতি দ্বীপ বিন্দু মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি বিশাখা বর। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটিটর জলিল গাজী। এসময় তাকে সহযোগীতা করেন রাকেশ মন্ডল, পাপ্পু মন্ডল, রনজিত মন্ডল, খাদিজা খাতুন, রিনা হালদার , ভাদ্রী রানী এবং সালমা পারভীন ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আকর্ষণীয় পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গানের সুরে ও ছন্দে বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক এবং এর প্রতিকারের উপায়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। পূর্ব কুলিয়া ও বালিয়াডাঙ্গার আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও ছেলে-মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই সচেতনতামূলক পটগান উপভোগ করেন।।
