ঢাকা বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ ১১ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৪৮ পি.এম
তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ  উপলক্ষে র‍্যালি ও আলোচনা
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : "রপ্তানিমূখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যের উপর  বৃহস্পতিবার  ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষ্যে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের অফিসার; রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাণি সম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খামারিদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জুপি রানী সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ছাগলাদাহ ইউনিয়নের হাঁস খামারি লস্কর শাহ নেওয়াজ ও ছাগলাদাহ ইউনিয়নের ডেইরী খামারি মোঃ রবিউল ইসলাম। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।