ঢাকা বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ ১১ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৫২ পি.এম
পাইকগাছায় ইয়াবাসহ আটক ২
www.dailyranggaprovat.com

অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) থেকে : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে  অভিযান চালিয়ে  ইয়াবাসহ  ২ মাদক বিক্রেতাকে  আটক করেছে কপিলমুনি ক্যাম্পের পুলিশ। 

পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে  গত ২৪ নভেম্বর মঙ্গলবার  রাত ৮ টার দিকে    কপিলমুনি পুলিশ ক্যাম্প ইনচার্জ  ইন্সপেক্টর মোঃ হাসানুরজ্জামান   নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিমনগর  গ্রামে   অভিযান চালান।এ সময় ওই গ্রামের মৃতঃ জাহিদুল ইসলামের ছেলে  শেখ  মোঃ কামরুল ইসলাম (৫৪)  কে  ২১ পিচ ও আমিরুল মোড়লের ছেলে মোরমজান মোড়ল(২৬)কে ২ পিচ   ইয়াবা সহ আটক করে। আটককৃতদের পাইকগাছা থানায় সোপর্দ করা য়েছে।

 এ রিপোর্ট লেখা পর্যন্ত  পাইকগাছা থানায় মামলার  প্রস্তুতি চলছিল।