ঢাকা বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ ১১ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.২৯ পি.এম
মহম্মদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর)  সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিন করে।এরপর প্রাণিসম্পদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বেদবতী মিন্ত্রী'র সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা,কাজী সালিমাহক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুচ আলী,আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মো: মিজানুর রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইসরাত জাহান শিলু,মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: নওশের আলী,প্রেসক্লাব মহম্মদপুর এর সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুব্রত সেন বিশ্বাস, 

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

​সভায় বক্তারা খামারিদের আধুনিক প্রশিক্ষণ, রোগবালাই প্রতিরোধ এবং প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এরপর কালিপদ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শতাধিত বাচ্চাকে ফিডিং কর্মসূচির আওতায় ডিম খাওয়ানো হয়।