ঢাকা বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ ১১ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৫১ পি.এম
বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
www.dailyranggaprovat.com

মিয়া রোকন, বাবুগঞ্জ (বরিশাল) থেকে :  বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৬। বৃহস্পতিবার  (২৬ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা ।

 উপজলো প্রাণসিম্পদ কর্মকর্তা মোনাঈমী রহমান (উর্মি)  সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার নাজমুল সালেহীন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীমা ইয়াসমিন, শিশু বিষয়ক অফিসার ইসলাইল হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান।  রহমতপুর  ইউনিয়ন বিএনপি'র আহবায়ক আব্দুল করিম প্রমুখ ।

অনুষ্ঠানে নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি ও ভেটেরিনারি সেবা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়  ।