ঢাকা শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ১৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ওজি বয়েজের শিরোপা জয়

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ১১.২২ পি.এম
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ওজি বয়েজের শিরোপা জয়
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়া ফুটবল বয়েজের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ) বিকেল তিনটায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করে সাতক্ষীরা মুকুন্দপুর ইমাজিং ক্লাব বনাম ইমরান হোসেন হাবুর ওজি বয়েজ।

খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ইমরান হোসেন বাবুর টিম ৩-০ গোলে মুকুন্দপুর ইমারজিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলাটি উপভোগ করেন আব্দুর রহিম বাবু, শেখ আলতাফ হোসেন,  রেজাউল করিম লাভলু, সম্পাদক আরিফ মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, শেখ সালাউদ্দিন চঞ্চল, মাসউদুল ইসলাম মাসুদ, সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, রেফারি ফারুক হোসেন স্বপন, মাসুদ পারভেজ মিলন, মাস্টার হাবিবুল্লাহসহ বিপুল সংখ্যক দর্শক। ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ও,জি বয়েজের গোলকিপার আকিব।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মুকুন্দপুর ইমারজিং ক্লাবের ইমরান। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল মিঞা ফাউন্ডেশন ও মিলন খেলাঘর।

ম্যাচটি পরিচালনা করেন সাজেদুল করিম তপু। সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান বাবু ও আনোয়ার হোসেন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।