কচুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার(২৭নভেম্বর)বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে কচুয়া সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের নির্দেশনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের পরিচালনায় পথ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,কচুয়া উপজপলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মাশফিকুর রহমান মাসুম, কচুয়া উপজপলা যুবদলের যুগ্মআহবায়ক সিকদার মশিউর রহমান মুক্তা,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ,,শেখ সুজন, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ।
বক্তারা দেশের চলমান পরিস্থিতি ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজমুল মোর্শেদ নাদিম,শেখ ফিরোজুল ইসলাম,সিকদার মনিরুল ইসলাম,শেখ আব্দুস সোবাহান, সরদার রেজাউল হোসেন,শিকদার নজরুল ইসলাম; কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাভলু ও সাধারণ সম্পাদক সরদার সুমন,ইকবাল হোসেন; স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ ও শামীম হাসান রাবু; কৃষক দল নেতা আল-মামুন মুক্তি ও সেখ আসাদ।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
