আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমির তুষার ও সেক্রেটারি আনওয়ারুল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্ববর) সকাল ৯ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আবু মুছা তারিকুজ্জামান তুষারকে আমির এবং অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হককে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর ও মাওঃ আবু বকর সিদ্দিক।
নবগঠিত কমিটির নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা ও মাওঃ মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, অধ্যাপক শাহজাহান হোসেন, ডাঃ রোকনুজ্জামান ও মাওঃ রুহুল কুদ্দুস। এ ছাড়া ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কর্মপরিষদ এবং ২৩ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা গঠন করা হয়েছে। নবগঠিত উপজেলা কমিটি, কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।
