ঢাকা মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তিন সুপারস্টারকে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হল

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ০২.১০ পি.এম
তিন সুপারস্টারকে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হল
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : উত্তর আমেরিকা বিশ্বকাপে খেলেছেন ফুটবল দুনিয়ার তিন সুপারস্টার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র। তিনজনের ক্যারিয়ারই বলতে গেলে শেষ।

উত্তর আমেরিকা বিশ্বকাপে খেলেছেন ফুটবল দুনিয়ার তিন সুপারস্টার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র। তিনজনের ক্যারিয়ারই বলতে গেলে শেষ।

এবারের বিশ্বকাপ থেকে তিন দলের মধ্যে সবার আগে বিদায় নেয় ব্রাজিল। শেষ ষোলোতে আর্লিং হলান্ডের নরওয়ের কাছে ২-১ গোলে হেরে থেমেছিল তাদের পথচলা। ম্যাচ শেষে নেইমার কান্নায় ভেঙে পড়েন। 

একপর্যায়ে ঘোষণা দেন, ‘এটাই শেষ’। তার এই বক্তব্যকে আন্তর্জাতিক গণমাধ্যম অবসরের ইঙ্গিত হিসেবেই ধরে নিয়েছে। সম্প্রতি ক্লাব ফুটবলে ফিরতে অনুশীলন শুরু করেছেন নেইমার।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। ডালাসে অনুষ্ঠিত নকআউট ম্যাচটিতে স্পেনের কাছে তারা হেরে যায় ১-০ গোলে। পুরো আসরে দুর্বল উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল বাদে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। এমনকী নিজ দলেও তার গ্রহণযোগ্যতা ছিল না। 

সতীর্থরা তাকে পাস দিতেন না। অসহায়ের মতো মাঠে ঘুরে বেড়াতেন সিআর সেভেন। তার বিশ্বকাপ জেতা আর হলোনা। বিদায় নিশ্চিত হতে তিনি যখন কাঁদছিলেন, তখনও সতীর্থদের এগিয়ে আসতে দেখা যায়নি।