ঢাকা বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ ২২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় ডিসি কাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচ

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০২.২৩ পি.এম

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। কলারোয়া ফুটবল একাডেমি ও কাজীরহাট প্রগতি সংঘের মধ্যে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে কলারোয়া ৩-১ গোলে কাজীরহাট দলকে পরাজিত করে। খেলা প্রথমার্ধে কলারোয়া ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে কাজীরহাট ১টি গোল পরিশোধ করে। তার পরপরই কলারোয়া আরও ১টি গোল দিয়ে জয়ের ব্যবধান বাড়ায়। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাইয়ের জন্য এজাতীয় একাধিক প্রস্তুতিমূলক খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। প্রীতি ম্যাচটি পরিচালনা করেন রেফারি সাজিদুল করিম তপু। তাঁকে সহযোগিতা করেন জুবায়ের হোসেন ও আনোয়ার হোসেন।

খেলার চলতি ধারাবিবরণীতে ছিলেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন। খেলা উদ্বোধন করেন সাবেক কৃতী ফুটবলার শেখ আলতাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, বাফুফে জেলা সদস্য সাইফুল ইসলাম বাবু, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কোচ মাসুদুল ইসলাম, রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ।


ছবি আছে:      

  

কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৬ বোতল ফেনসিডিলসহ আটক ১


শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:  কলারোয়ায় র‍্যাব-৬-এর অভিযানে ৮৬ বোতল ফেনসিডিলসহ সালাউদ্দিন নামে এক ব্যক্তি আটক হয়েছে । 

আটক ব্যক্তি উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত মন্তাজের ছেলে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে কলারোয়া পৌর এলাকার বেত্রবতী নদীর ওপারে কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ট্যাংকি ও সাইড কাভারের ভেতর থেকে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।