আশাশুনির পাইথালী বাজারে এসিল্যান্ডের মনিটরিং
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ১০.৪৭ পি.এম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে বাজার মনিটরিং ও নির্ধারিত পেরিফেরি এলাকা পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। বুধবার সকাল ১০টার দিকে তিনি বাজারে গমন করেন।
বাজারের ক্রেতাদের সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রি হচ্ছে কি না, তা খোঁজ নেন। পরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে নির্ধারিত পেরিফেরি এলাকার জায়গা নিয়ম অনুযায়ী বরাদ্দ নিয়ে ব্যবসা পরিচালনা এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এ সময় উপ-সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, নাজির তপন কুমার ও শেখ রুবেল হোসেন উপস্থিত ছিলেন।
