ঢাকা শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত এক নারী আটক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.২৯ পি.এম
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার  পরোয়ানাভুক্ত  এক নারী আটক
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ থানা  পুলিশের বিশেষ অভিযানে আদালতের  গ্রেফতার  পরোয়ানাভুক্ত মোছা. হোসনেয়ারা খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কালিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কালিগঞ্জ  উপজেলার চম্পাফুল ইউনিয়নের  রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। হোসনেয়ারা খাতুন রাজাপুর গ্রামের জিয়াদ আলী সরদারের স্ত্রী। তাকে সাতক্ষীরা জেলা হাজতে  প্রেরণ করা হয়েছে।