কালীগঞ্জে ৫৩ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন হ্যান্ডবল , কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার প্রদান করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম শরিফুল আজাদের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাাত ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বড় সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, কালিগঞ্জ থানার এসআই আব্দুল মতিন, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, প্রমূখ। হ্যান্ডবল (বালক) প্রতিযোগিতায় চাম্পিয়ান সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় রানার আপ পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল( বালিকা) চ্যাম্পিয়ন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রানার আপ কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়, কাবাডি খেলা (বালক) প্রতিযোগিতায় চাম্পিয়ান সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বালক দল, রানার আপ নলতা মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি (বালিকা) উপজেলা চ্যাম্পিয়ন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রানার আপ পানিয়া মাধ্যমিক বিদ্যালয় । দাবা খেলায় (বড় বালক) চ্যাম্পিয়ন হয়েছে বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের কর্ণ সরকার,দাবা (বালিকা বড়) চ্যাম্পিয়ন সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাদিয়া সুলতানা, দাবা (মধ্যম বালক) চ্যাম্পিয়ন সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের লিমন হোসেন, ও দাবা বালিকা মধ্যম গ্রুপের চ্যাম্পিয়ন একই বিদ্যালয়ের সোহাগী এছাড়া বালক ও বালিকাদের মুক্ত সাঁতার, চিত সাঁতার, প্রজাপতি সাঁতার, বুক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় অধিকার করে, বিজয়ীদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পুরস্কার প্রদান করা হয় । আগামী ১২ সেপ্টেম্বর থেকে মিনিস্টার কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। খেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিটে জয়লাভ করেছে তাদের আগামীতে জেলা পর্যায়ে ১৩,১৪,১৫,সেপ্টেম্বর অংশগ্রহণ করতে জেলায় যেতে হবে। আজ প্রতিযোগিতা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
