কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের সভাপতি এবং সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্কুলের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী শিক্ষক মাওলানা নুরুল হক, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল হক, স্বপন কুমার দে, আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও গজল পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানধারীদের পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় সহকারী শিক্ষক শাহ আলম।
:
