কালিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : মঙ্গলালোকে আলোকিত হোক মানবজীবন সনাতন ঐক্যের বন্ধনে সত্য, শান্তি ও সম্প্রীতির প্রত্যয়ে শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কালিগঞ্জ উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ কাটিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমিয়ান রসিকানন্দ গৌড়ীয় মঠের আয়োজনে শ্রীশ্রী মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে মঠের আয়োজনে এক ধর্মীয় শোভাযাত্রা বাহির হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সহ শুক্রবার ও শনিবার ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দকাটি, টোনা ও বাঁশদাহ সহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের অংশগ্রহণে এ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রায় নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি গোবিন্দকাটি থেকে বের হয়ে বেড়াখালী নতুনহাটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় গোবিন্দকাটিতে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য, ন্যায়, মানবতা ও শান্তির বাণী অনুসরণের আহ্বান জানান।জন্মাষ্টমীর এই মঙ্গল শোভাযাত্রা ঘিরে গোবিন্দকাটি, টোনা ও বাঁশদাহ সহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শোভাযাত্রাটি সম্পন্ন হয়।
