মহম্মদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৪.১৯ পি.এম
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে রায়পাশা গ্রামে পানিতে ডুবে জাবেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত জাবেদ রায়পাশা গ্রামের মাহাবুবের ছেলে।
শুক্রবার (৪সেপ্টেম্বর) সকালে সকলের অজান্তে পানিতে ডুবে যায় জাবেদ। পরে স্থানীয়রা অনেক খোজাখুজির পর তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাবেদকে মৃত ঘোষণা করেন।
জাবেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
