ঢাকা শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৫.২৪ পি.এম
বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পরেছে। এতে কমপক্ষে ৫ জন বাস যাত্রী আহত হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর)  দুপুর সাড়ে বারটার দিকে মহাসড়কের আশোকাঠী নির্মাণাধীন মডেল মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউরো ষ্টার লাইন পরিবহনের একটি এসি বাস বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আশোকাঠী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পরে যায়। বাসটি বড়ধরনের দূর্ঘটনার কবলে পরলেও ৫ জন যাত্রী আহত হয়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। রেকার দিয়ে বাসটি উত্তোলনের চেষ্টা চলছে। নিয়ন্ত্রণ হারানোর কারন খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।