ঢাকা শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগরের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৫.৩০ পি.এম
জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগরের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর)  জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আহসান নাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে রাকিবুল ইসলাম সিহাবকে আহবায়ক এবং হুসাইন আল সুমনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, মুখ্য সংগঠক, সংগঠক ও সদস্য পদে বিভিন্ন নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে তৌহিদুল ইসলাম রোহান, মাসফি শরীফ, ফাহিম আহমেদ, জুবায়ের আল সাফিন, মাহমুদুল্লাহ হৃদয়, রবিউল হাসান জয়, তানভীর হাফিজ ও জান্নাতুল ফেরদৌসসহ আরও অনেকে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন।

কমিটির নেতৃবৃন্দরা জানিয়েছেন, জাতীয় ছাত্রশক্তির ঘোষিত শিক্ষা, ঐক্য ও মুক্তির আদর্শকে সামনে রেখে বরিশাল মহানগরের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা বরিশাল মহানগরের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।