ঢাকা শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৫.৩২ পি.এম
আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে পূজা উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন আখ্যান ও ধর্মীয় আবহ ফুটিয়ে তুলে নানা সাজে অংশ নেন ভক্তরা। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর

রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন এমপি।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন এমপি।

সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, পূজা উদযাপন পরিষদের সভাপতি যতিন্দ্র নাথ মিস্ত্রী, সাধারন সম্পাদক দীনেশ হালদারসহ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাসহ প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন অসুর শক্তির বিনাশ, মানবতার রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।