ঢাকা শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৫.৩৮ পি.এম
কালিগঞ্জে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব  পালিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিশোধ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৪ সেপ্টেম্বর  বেলা সাড়ে ১১ টায়  মহতপুর সার্বজনীন  পূজা মন্ডপ থেকে  ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে  ধর্মীয় শোভাযাত্রা  শুরু হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান  শাহীন,   এতে কালিগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নের  বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

  শোভাযাত্রা বের হয়ে কালিগঞ্জ ব্রিজ সংলগ্ন বাজার গ্রাম সার্বজনীন পূজা মন্ডপের শেষ হয়। সেখানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ  শাখার  সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুন্ড, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান শাহিন, ওসি( তদন্ত) সুশান্ত, সমাজসেবক জাতীয়  সাংবাদিক সাংবাদিক সংস্থা কালিগঞ্জ সাধারণ সম্পাদক  শেখ নাজমুল ইসলাম, ধর্মীয় আলোচনা করেন সঞ্জয় চক্রবর্তী, অন্যের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের  সহ-সভাপতি রনজিত সরকার, অসিত সেন, প্রকাশনা সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,  মিলন সরকার কুশুলিয়া  ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক রামপ্রসাদ ঘোষ, দধলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি   বিশ্বজিৎ ঘরামি প্রমূখ । 


অনুষ্ঠানে   বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও ভক্তরা অংশ গ্রহণ করেন। ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানব কল্যাণের প্রত্যাশায় তারা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা তাদের।

র‍্যালিকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়।  গ্রহণ কারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মাঝি প্রসাদ বিতরণ করা হয়।