ঢাকা শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্টাবার্ষিকী ও সম্মাননা স্মারন বিতরন

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩৭ পি.এম
দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্টাবার্ষিকী ও সম্মাননা স্মারন বিতরন
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্টাবার্ষিকী এবং এমএম মেডিকেল সেন্টারের দ্বিতীয় প্রতিষ্টা বার্ষিকী উদযাপন ও সম্মাননা স্মারন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ঈদগাহ বাজারে সকাল ১১টা থেকে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্টাতা সভাপতি শেখ ইমরানুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সমাজসেবক আনারুল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুফতি মুশাররফ হুসাইন, সহকারী অধ্যাপক ফিরোজ শাহ আলম, সাবেক শিক্ষক আলহাজ্ব এরশাদ আলী মাস্টার, ডাঃ মোঃ রবিউল ইসলাম, ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের

প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অলিউল ইসলাম ও ফারিহা তৃষা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৬২টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান ও উপস্থিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।