কচুয়ায় নবাগত ইউএনওকে ফুল দিয়ে বিএনপির শুভেচ্ছা ও মতবিনিময়
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার ৫ সেপ্টেম্বর সকালে নতুন ইউএনওর কার্যালয়ে গিয়ে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
ফুল দিয়ে বরণের পর এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার পরিবেশ রক্ষা, নাগরিক সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ বলেন, "কচুয়া উপজেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের সেবা নিশ্চিত করতে উপজেলা বিএনপি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।"
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির সালমান রনি বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,বিএনপি নেতা এডভোকেট সিকদার মশিউর রহমান মাসুম, শিকদার নজরুল ইসলাম, সিকদার মুন্না,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
