ঢাকা রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.২০ পি.এম
মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু
www.dailyranggaprovat.com

শাহজাহান হেলাল, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে উপজেলার কোড়কদী ইউনিয়নের খোদাবাসপুর গ্ৰামের গোলজার শেখের ছেলে মোঃ ইমন আলী শেখ (২০)ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা---রাজিউন)

৫ সেপ্টেম্বর .শনিবার আনুমানিক ভোর ৫টার দিকে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন। এ বিষয়ে মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা:কবির সরদার জানান বর্তমানে হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন আছেন । ৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি.শনিবার ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।