কলাপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.২২ পি.এম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পৌরশহরের অফিস মহল্লা এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. ইব্রাহিম খলিল ওরফে সজিব (২৩), সৌরভ (২০) ও জয় (২০)কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তল্লাশির সময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
