দেবহাটায় সমাবেশ ও শোভাযাত্রার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটায় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে পারুলিয়া বাসস্টেশনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ। সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাসান শরাফীর যৌথ সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, মহিলা দলের নেত্রী বিউটি পারভিন, উপজেলা ছাত্রদলের সদস্য ফিরোজ হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সখিপুর বাজার প্রদক্ষিন করে পারুলিয়া বাসস্টান্ডে এসে শেষ হয়। শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
