আশাশুনিতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আসার পথে একটি মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও জাকির হোসেন প্রিন্সের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, মহিলা দলের সভাপতি কামরুন নাহার কচি, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম, কৃষক দলের সভাপতি লিয়াকত আলী ও ছাত্রদলের আসাদুজ্জামান আসাদ। আলোচনা সভা শেষে একটি মিছিল বাজার ও থানার সামনে দিয়ে উপজেলা পরিষদ হয়ে পুনরায় থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
