আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা সাড়ে এগারোটায় বেসরকারী সংস্থা প্রান্তজন ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে পথ সভায় মিলিত হয়। রেলিতে পরিবেশ সুরক্ষার বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, জন সুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।পরিবেশ কর্মী, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সফল সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু "র সন্চালনায় অনুস্ঠিত হয়।।
বক্তারা বলেন, যানবাহন ও শিল্পকারখানার বিষাক্ত ধোয়া, অনিয়মিত নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে বায়ুদূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে। এ দূষণের চরম মূল্য দিতে হচ্ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ এবং নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে। তাই পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সোলার সিস্টেম বিদ্যুতে রুপান্তরের পাশাপাশি সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
