ডুমুরিয়ায় দলিতের আয়োজনে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় দলিতের আয়োজনে এবং আসার গান ইটিএস ইতালি ও কোয়ি'র অর্থায়নে দাঁতের স্বাস্থ্য, বিশ্ব স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্মাইল ফর অল এ হলিষ্টিক এ্যাপরোস টু ওরাল হেল্থ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সোমবার দুপুর ১২ টার সময় চুকনগর ডিগ্রী কলেজ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাফিজ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন দলিতের স্বাস্থ্য সমন্বয়কারী উত্তম দাস, চিকিৎসা সম্পর্কিত মূল্যবান আলোচনা করেন ডাঃ (দাঁতের) তন্ময় দেবনাথ, ডাঃ (চোখের) সুরঞ্জিত পাল।
উপস্থিত ছিলেন অধ্যাপক জুলফিকার আলী জুলু, অধ্যাপক আনিচুর রহমান, অধ্যাপক মনিরুল হক, কল্যাণ কান্তি হালদার, শেখ জাহিদুর রহমান, দেবাশীষ কুমার দেব, শশাঙ্ক কুমার রায়, অসীম কুমার ভট্রাচার্য, এস এম আবুল হাসান, নার্গিস হুসাইন, সেলিনা খাতুন, সাধনা কর্মকার, ইফাত আরা প্রমুখ। সভায় বক্তারা বলেন, চোখ ও দাঁত মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। তাই আমাদের উচিৎ চোখ ও দাঁতের প্রতি যত্নশীল হওয়া।
