ঢাকা সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে আমার সংস্কৃতি আমার অহংকার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৫৪ পি.এম
কালিগঞ্জে আমার সংস্কৃতি আমার অহংকার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নজরুল বর্ষে  আমার সংস্কৃতি, আমার অহংকার উপজেলা পর্যায়ে  সংস্কৃতিক  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নজরুল সংগীত ও নৃত্য, কবিতা আবৃত্তি ও ছবি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক বিভাগ, অষ্টম থেকে নবম খ বিভাগ, ও ১০ ম শ্রেণী গ বিভাগে  নজরুল সংগীত ও নৃত্য উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হয়। এবং কবিতা আবৃত্তি ও ছবি অংকন প্রতিযোগিতা উপজেলা অফিসার্স ক্লাবে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শুভ সূচনা করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন,  প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন  কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক  বিশিষ্ট সাহিত্যিক  গাজী আজিজুর রহমান  খুলনা বেতারের সংগীতশিল্পী কনিকা সরকার, উপজেলা শিল্পকলা একাডেমী সদস্য সচিব সুকুমার দাশ বাচ্চু, সহযোগিতায় ছিলেন সংগীত শিক্ষক  জাহাঙ্গীর আলম ও সংগীত শিক্ষক পঙ্কজ সরকার। কবিতা আবৃত্তি ও ছবি আঁকায় বিচারক ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাকিব হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার  ইউআইটিআরসি ইমরান হোসেন,  সহযোগিতা ছিলেন উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মনিরুজ্জামান। প্রতিযোগিতায়   প্রায় ২০ টি  মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আগামীতে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় স্থান অধিকারীদের সনদ এবং পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।