কচুয়ায় নবাগত ইউএনও-কে কচুয়া উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-আমির সালমান রনির সাথে কচুয়া উপজেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবাগত ইউএনও-আমির সালমান রনিকে কে ফুল দিয়ে বরণ করে নেন কচুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
পরে মাতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক সদস্য সচিব শাওন সরদার, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল হাওলাদার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক জয়েন সেক্রেটারি আউয়াল শিকদার।
মতবিনিময় কালে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কচুয়া উপজেলার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং তরুণ ও যুবসমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে ছাত্রদলের সচেষ্ট ভূমিকার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ উপজেলার সকল প্রশাসনিক ও জনকল্যাণমূলক কাজে উপজেলা প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বস্ত করেন।
নাবাগত উপজেলা নির্বাহী অফিসার ছাত্রদলের প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। এসব উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি তরুণ সমাজ ও ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক ভূমিকার আহ্বান জানান।
এ সময় কচুয়া উপজেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
