ঢাকা মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৩১ পি.এম
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় দু'দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফিসহ পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। দু'দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লার সভাপতিত্বে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা কামারুজ্জামান, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

এবারের প্রতিযোগিতায় উপজেলার পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়, শাকদাহ বালিকা বিদ্যালয়, কয়লা মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ পারদর্শিতার প্রমাণ দেয়। প্রতিযোগিতারয় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া শিক্ষক মাহফুজা খানম, স্বপন কুমার, শফিকুল ইসলাম, তজিবুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল গফুর, আজিজুর রহমান, শেখ সেলিম, শফিকুল, আবু জাফর প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ও ফুটবলের ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন।