পাইকগাছায় হরিণের মাংসসহ আটক ১
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০২.৫৭ পি.এম
অরুণ কুমার বিশ্বাস,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে হরিণের মাংসসহ ১ ব্যাক্তিকে আপক করেছে কপিলমুনির ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানায় , রবিবার ( ৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাপলমুনি ফাঁড়ি ইনসার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে কপিলমুনি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ ইলিয়াস (৪৮) নামের এক ব্যাক্তিকে ৯ কেজি হরিণের মাংসসহ আটক করেন। আটক ব্যক্তি যশোর জেলার বাঘারপাড়া থানার সালবরাত গ্রামের মৃত মো: তবিবার রহমানের ছেলে। এই ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে,যার নং-০৬।
