ঢাকা মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০২.৫৯ পি.এম
পাইকগাছায় গাঁজাসহ আটক ১
www.dailyranggaprovat.com

অরুণ কুমার বিশ্বাস,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে গাঁজাসহ  ১মাদক বিক্রেতাকে  আটক করেছে  ফাঁঢ়ীর পুলিশ। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানায় , রবিবার (৬ সেপ্টেম্বর)   রাত  ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাপলমুনি ফাঁড়ি  ইনসার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম  সংগীয় ফোর্স নিয়ে নগরশ্রীরামপুর গ্রামে  অভিযান পরিচালনা করেন এ সময় মোঃ সবুর সরদার  (৬০) নামের এক ব্যাক্তিকে  ৫ গ্রাম গাজাসহ আটক করেন। আটক ব্যক্তি পাইকগাছা উপজেলার নোয়াকাটি  গ্রামের মৃত আফসার সরদারের  ছেলে। আটক ব্যাক্তিকে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ওয়াসিউজ্জামান চৌধুরী ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।