মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরারর মহম্মদপুর উপজেলার খলিশাখালি গ্রামে সড়ক দুর্ঘটনায় মো. জয়নাল (৩৫) নামে একজন পল্লী বিদ্যুত কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত জয়নাল ঠাকুরগাঁও জেলার বলদিবাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাজাপুর পল্লী বিদ্যুতের ফিডারে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, খলিশাখালী গ্রামে কাজ করার সময় হঠাৎ গাড়ির চাকা ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এ সময় গাড়ির খাম্বার প্লার তার বুকের ওপর দিয়ে উঠে গেলে গুরুতর আহত হন জয়নাল।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন
